হাতিয়ায় দুইদিন ধরে সি-ট্রাক বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
রোববার দ্বিতীয় দিনের মতো চেয়ারম্যানঘাট-চরচেঙ্গা ও চেয়াম্যানঘাট-নলচিরা রুটে সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় জেলা সদর থেকে হাতিয়াগামী ও হাতিয়া থেকে জেলা সদর অভিমুখী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসান মো. মহিউদ্দিন বলেন, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাতিয়ায় সব ধরনের নৌ পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
