টঙ্গীতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, বেলা আড়াইটার দিকে কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, কারখানার ফেব্রিক্স গোডাউনে আগুন লেগেছিল। তবে আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে।
আগুনে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
