পটুয়াখালীতে যুবকের লাশ উদ্ধার
পটুয়াখালীর দুমকিতে নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার লেবুখালী ফেরিঘাট সংলগ্ন পায়রা নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ২০/২২ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দুমকি থানার ওসি মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে পায়রা নদীর লেবুখালী ফেরিঘাট পয়েন্টে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
