নওগাঁয় রিকশাচালক খুন
নওগাঁয় শহর থেকে এক রিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে পুরাতন কোর্ট এলাকায় ছোট যমুনা নদীর পারাপার ঘাটে এ লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম।
নিহত আসাদুল ইসলাম (৩৪) সদরেরর চকবাড়িয়া গ্রামের আফছার আলীর ছেলে।
আসাদুলের পরিবারের বরাত দিয়ে ওসি জাকিরুল বলেন, শনিবার রাত ৮টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি আসাদুল। সকালে শহরের পুরাতন কোর্ট এলাকায় ছোট যমুনা নদীর পারাপার ঘাট থেকে তার ক্ষতবিক্ষত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
“আসাদুলের মাথায় বেশ কয়েকটি গভীর ক্ষত রয়েছে। এছাড়া পুরো মুখমণ্ডল এমনভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে যে দেখে তাকে নিশ্চিত করে চেনার উপায় নাই। তবে পরনের প্যান্ট, জামা ও পায়ের জুতা দেখে পরিবার আসাদুলের লাশ বলে শনাক্ত করেছেন।”
