২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএনপি নেতা গ্রেপ্তার

ফেনীতে মার্কেট ভেঙ্গে দেয়ার মামলায় অভিযুক্ত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 09:17 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার বিকালে শহরের রামপুর থেকে গ্রেপ্তার মনোয়ার হোসেন দুলাল (৪২) ওরফে লটু দুলাল জেলা বিএনপির যুগ্ন সম্পাদক। তিনি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, গত বুধবার ভোরে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের একটি মার্কেট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় মনোয়ার হোসেন দুলাল।

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার দুলাল ও তার স্ত্রী জুলেখা আক্তারকে অভিযুক্ত করে একটি মামলা করেন ওই মার্কেটের মালিক হাফেজ আহম্মদ। ওই মামলায় দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মার্কেটটি নিয়ে ওই দুই পক্ষের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে জানান তিনি।