ভেজালবিরোধী অভিযান: চট্টগ্রামে ওষুধ কারখানা মালিকের কারাদণ্ড
চট্টগ্রামের মুরাদপুরে একটি আয়ুর্বেদিক কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজালওষুধ তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে একবছরের দণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের নেতৃত্বে নগরীর মুরাদপুর রেলক্রসিংয়ের কাছাকাছি দেশ ল্যাবরেটরিজ-এর ওই কারখানায় অভিযান চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাকিবুল হাসান বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটির মালিক ফয়জুল হাসানকে (৩২) আটক করে ড্রাগ অ্যাক্ট-১৯৪০ এর আওতায় একবছরের দণ্ডাদেশ দেয়া হয়।”
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এসআই রাজেশ বড়–য়া জানান, দেশ ল্যাবরেটরিজ দীর্ঘদিন ধরে অপরিস্কার পরিবেশে ভেজাল উপাদান দিয়ে ওষুধ বানাচ্ছিল যা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উঠে এসেছে।
তিনি জানান, দেশ ল্যাবরেটরিজে ওষুধ উৎপাদন করলেও তাদের কোনো রসায়নবিদ নেই, যা ওষুধের গুণাগুণ পরীক্ষা এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
