ফেনীতে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন
ফেনীর ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মাসব্যাপী ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনী শুরু হয়েছে।
উদ্বোধনের পর ছাত্র-ছাত্রীরা ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘরে, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, আলোকচিত্র ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিলপত্র ঘুরে দেখে।
অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, মুক্তিযুদ্ধ জাদুঘর শিক্ষা কর্মসূচির সমন্বয়কারী রণজিত কুমার ও কবি মাহমুদ আলতামাসসহ সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
রণজিত কুমার জানান, ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘরের গাড়িটি মাসব্যাপী ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রদর্শন করা হবে।
