২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাক নিয়ে দোকানে ডাকাতি

নাটোরের লালপুরে ট্রাক নিয়ে এসে শাড়ি ও বিছানার চাদরসহ তৈরি পোশাকের একটি পাইকারি দোকানের মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 03:18 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, শুক্রবার মধ্যরাতে লালপুর কলেজ মোড়ের পাইকারি কাপড় ব্যবসায়ী আরজুল ইসলামের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান আরজুল। রাত ১২টার দিকে একটি খালি ট্রাক তার দোকানের সামনে এসে থামে।

এ সময় বাজারের নৈশপ্রহরী আব্দুল বারেক এগিয়ে গেলে ট্রাকটি নষ্ট হয়ে পড়ায় মেরামতের পর সেখান থেকে চলে যাওয়ার কথা জানায় ট্রাকের সঙ্গে থাকা ৫/৬ জন। তবে কথা বলার এক পর্যায়ে নৈশপ্রহরীকে অচেতন করে ওই দোকানের তালা ভেঙে শার্ট, শাড়ি ও বিছানার চাদরসহ সব মালামাল ট্রাকে তুলে পালিয়ে যায় তারা।

ডাকাতরা দোকানের ২৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেন দোকানের মালিক আরজুল ইসলাম। 

ওসি আব্দুল হাই বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে এবং অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।