রাজশাহীতে কিশোরের মৃতদেহ উদ্ধার
রাজশাহীর তানোর উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে কলমা ইউনিয়নের দরগাডাঙ্গ এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
