২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় স্টুডিও মালিকের লাশ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক ব্যবসায়ীর লাশ তার কর্মস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

নিহত নারায়ণ চন্দ্র পাল (২৬) উপজেলার মোহনপুর গ্রামের মৃত সুরেশ চন্দ্র পালের ছেলে। তিনি মোহনপুর বাজারের সুমা ডিজিটাল স্টুডিওর মালিক।

দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে স্টুডিও থেকে তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার হাত ও পায়ে বৈদ্যুতিক শক এবং গলায় জখমের চিহ্ন রয়েছে।

“ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”