২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হাসপাতালসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স রাখার দায়ে গাজীপুর শহরের একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক স্টোরকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 05:12 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কাজী মার্কেটে অবস্থিত গাজীপুর সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও রহমান ডায়াগনস্টিক স্টোরকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরেফিন রেজওয়ান।

এ সময় গাজীপুরের শিমুলতলী ক্যাম্পে কর্মরত র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. জিয়াউর রহমানসহ বাহিনীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট কাজী আরেফিন রেজওয়ান জানান, মেয়াদ উত্তীর্ণ রি-অ্যাজেন্ট ও ওষুধ এবং অপারেশন থিয়েটার বিপদজ্জনক থাকায় গাজীপুর সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা এবং মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ও রি-অ্যাজেন্ট থাকায় রহমান ডায়াগনস্টিক স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন এবং মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক-ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশে দুটি মামলা হয়েছে।