রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার
রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল ও ব্যাটারি চালিত দুইটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
নগরীর বোয়ালিয়া থানার ওসি আব্দুস সোবহান জানান, বুধবার রাতে পুলিশের একটি বিশেষ দল নগরীর ভদ্রা, রাজপাড়া ও গুড়িপাড়া এলাকা থেকে চুরি যাওয়া এসব যানবাহন উদ্ধার করে।
তবে এসব যানবাহন চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তিনি বলেন, সম্প্রতি নগরীতে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনা বেড়ে গেছে। এ পরিস্থিতিতে চোর চক্রের তিন সদস্যকে কিছুদিন আগে আটক করা হয়।
“তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ভদ্রার একটি পুকুর থেকে একটি ও রাজপাড়া এলাকা থেকে দুইটি মোটরসাইকেল এবং নগরীর গুড়িপাড়া এলাকা থেকে চুরি যাওয়া ব্যাটারি চালিত দু্টি অটোরিকশা উদ্ধার করা হয়।”
