২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 07:32 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার চর হামজানি গ্রামে এ দুর্ঘটনায় মারা যান ওই গ্রামের ফয়েজ উদ্দিন মন্ডল (৭০) ও তার স্ত্রী সাহেরা খাতুন (৬০)।

স্থানীয়রা জানান, ফয়েজ উদ্দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় তার স্ত্রী সাহারা স্বামীকে বাঁচাতে চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

কালিহাতী থানার ওসি মনির হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।