২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে দেড় কেজি সোনাসহ গ্রেপ্তার ১

রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে এক যাত্রীর কাছ থেকে দেড় কেজি সোনা উদ্ধার রেল পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 05:00 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জাহাঙ্গীর আলম (২৭) নামের ওই যাত্রী বুধবার বিকাল ৩টার দিকে সুবর্ণ এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।

ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাঙ্গীরের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২টি সোনার বার পাওয়া যায়।”

প্রায় দেড় কেজি ওজনের এসব সোনার বারের আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা বলে জানান ওসি।

তিনি বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।