২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক খুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 01:31 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

নিহত খায়রুল ইসলাম (২৮) উপজেলার কল্পবরবাগ এলাকার সুলতান মিয়ার ছেলে।  

ঈশ্বরগঞ্জ থানার ওসি এস আলম জানান, বুধবার বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি এলাকায় ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল বা তার আশেপাশে খায়রুলের মোটরসাইকেলটি পাওয়া যায়নি বলে জানান তিনি।

ওসি বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে মঙ্গলবার রাতের কোনো এক সময় খায়রুলকে আটকে শ্বাসরোধে হত্যা করে। তারপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।