যশোরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক
যশোরের শার্শা উপজেলায় চারটি চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে র্যাব।
আটক আল আমীন গাজী (২৫) উপজেলার স্বরুপদাহ গ্রামের জালাল গাজীর ছেলে।
র্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকেলে শার্শার লাউতাড়া গ্রামের আব্দুর রউফের বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় ওই যুবককেও আটক করা হয়।
এব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
