বরগুনায় ৫ জলদস্যু গ্রেপ্তার
বরগুনার আমতলীতে পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনা সদর উপজেলা চর মাইঠা গ্রামের পলাশ, মিরাজ, রাসেল, পাথরঘাটার হাড়িটানা গ্রামের আবু হানিফ ও পশ্চিম কুয়াকাটার আল আমিন।
ওসি মিজানুর বলেন, রোববার রাতে এ জলদস্যুরা বঙ্গোপসাগরের বড়াইয়ারচরে জালাল মাঝি ও ফোরকান প্যাদার ট্রলারে ডাকাতি করে পালানোর সময় ঝড়ের কবলে পড়ে। ঝড়ে ট্রলারটি ডুবে গেলে তারা সাগরে ভাসতে থাকে। এ সময় রাজ্জাক মাস্টারের ট্রলার তাদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
“স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি রওনা হলে জেলেরা তাদের ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।”
এ ব্যাপারে জালাল মাঝি বাদী হয়ে ট্রলার ডাকাতির মামলা করেছেন বলে জানান ওসি।
