২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 01:08 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

মিঠাপুকুর থানার ওসি রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জায়গীরহাট-বালারহাট সড়কের এনায়েতপুর সেতুর নিচ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, “জমিতে কাজ করতে এসে ওই এলাকার কৃষকরা বস্তাটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে বস্তা খুলে লাশ দেখতে পায়।”

“প্যান্ট ও টি শার্ট পরা ওই যুবককে অন্যত্র শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তায় ভরে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”