২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 11:16 AM

Updated : 25 Apr 2022, 04:40 PM

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ফল ঘোষণা করেন।

এ বছরের ভর্তি পরীক্ষায় এক হাজার ১৭০ আসনের বিপরীতে ৯ হাজার ৯০৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৮ হাজার ৫৭ জন। সে হিসেবে ভর্তি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৬১ শতাংশ।

শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

এসএমএসে ফল জানতে যে কোন মোবাইল অপারেটর থেকে GA লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে তা ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

গত শুক্রবার ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়। ওই পরীক্ষায় মোবাইলে এসএমএসের মাধ্যমে জালিয়াতির চেষ্টার অভিযোগে আট শিক্ষার্থীকে ধরে পুলিশে দেয়া হয়।

পরে ওই দিন রাতেই তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।