শার্শায় ট্রাক চাপায় স্কুলছাত্রীর মৃত্যু
যশোরের শার্শায় ট্রাকের নিচে চাপা পড়ে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি মোড়ে সড়ক এ দুর্ঘটনা ঘটে।
শার্শা থানার পরিদর্শক আহম্মেদ কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যায় নাভারন বাজার থেকে রিকশা ভ্যানে করে বাড়ির পথে রওনা হয়ে শ্যামলাগাছি মোড়ে রাস্তা পার হওয়ার সময় বেনাপোল থেকে আসা যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
