২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছে গোড়াই মহাসড়ক থানার ওসিসহ সাত পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 04:53 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

গোড়াই মহাসড়ক থানার এলেঙ্গা ফাড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, সোমবার বেলা ২টার দিকে উপজেলার কুর্ণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমীন (৫৫) গোড়াই মহাসড়ক থানায় কর্মরত ছিলেন।

আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখান থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সার্জেন্ট কামরুজ্জামান রাজ বলেন, পুলিশ সদস্যদের বহনকারী গাড়িটি মির্জাপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে কুর্ণী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল রুহুল আমীন নিহত হন। আহত হন গোড়াই মহাসড়ক থানার ওসি যুবায়দুল আলমসহ সাত পুলিশ।