গফরগাঁওয়ে হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
গফরগাঁও থানার এএসআই সাজেদুর রহমান জানান, রোববার বিকালে উপজেলা সদরের স্টেশনরোড এলাকায় কমলকে মারধর ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
কমলের ওপর হামলার ঘটনায় স্থানীয় ছাত্রলীগকে দায়ী করেছেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি মাহিবুর রহমান নাসিম।
তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ছাত্রদলের এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়।
এদিকে কমলের উপর হামলা ও মৃত্যুর ঘটনায় সোমবার বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন এএসআই সাজেদুর রহমান।
