২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তাকে কুপিয়ে আহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 04:15 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

সোমবার বেলা ২টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে এ ঘটনায় গুরুতর আহত মো. বেলায়েত হোসেন চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. বেলায়েত হোসেন চৌধুরী বলেন, “বেলা ২টার দিকে ১৮ থেকে ২১ বছর বয়সী তিনজন যুবক আমার অফিসে এসে তাদের ভোটার করতে বলেন।তাদেরকে বসার অনুরোধ করে ভোটার হওয়ার নিয়মাবলী বলার এক পর্যায়ে তারা আমার মাথায় কোপাতে থাকে। চিৎকার শুনে অফিসের লোকজন আসার পর ওই যুবকরা পালিয়ে যায়।”

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ওই যুবকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।