চাঁদপুরে জামায়াতের ৫ কর্মী আটক
চাঁদপুর শহরে শনিবার জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিল থেকে পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুল কাইয়ুম জানান, সকালে শহরের জোড়পুকুর পাড় এলাকায় জামায়াত একটি মিছিল বের করলে তা ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
পরে ওই মিছিল থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।
তবে আটকদের পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।
