২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 04:24 PM

Updated : 11 Jul 2022, 09:19 PM

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক কিছুক্ষণ অবরোধ করার পর মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

এ সমম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি সাগর আহম্মেদ, সাধারণ সম্পাদক খায়রুল বাশার ও সম্রাট হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, ইনস্টিটিউটের অধ্যক্ষ মুনির হোসেন ও তার সহযোগী চার শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রদের কাছ থেকে প্রতি সেমিস্টারে অবৈধভাবে বারোশ' টাকা করে নেওয়াসহ বিভিন্ন দুর্নীতি করে আসছেন। দাবি করা টাকা না দিলে ছাত্রছাত্রীদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

এ ছাড়াও জাতীয় দিবসসহ বিভিন্ন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কোনো বাজেট না দিয়েও খরচ দেখানো হয়। ঠিকমত ক্লাস নেওয়া হয় না।

এ ব্যাপারে অধ্যক্ষের বক্তব্য নিতে গেলে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়।