২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়গঞ্জে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 01:05 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, শনিবার সকালে উপজেলার গ্রামপাঙ্গাসী এলাকায় রাস্তার পাশ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে তার পরিচয় জানা যায়নি।

ওসি রাশেদুল বলেন, “ওই যুবকের শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে তাকে হত্যার পর লাশটি ফেলে রাখা হয়েছে।”“

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।