২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতে ভবন থেকে পড়ে রংমিস্ত্রীর মৃত্যু

রাজধানীর নীলক্ষেত এলাকায় ভবন থেকে পড়ে গিয়ে এক রংমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 12:26 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

নিহত আবদুর রাজ্জাকের (৪৫) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, শনিবার সকাল সোয়া ১০টার দিকে নীলক্ষেতের স্টাফ কোয়ার্টারের একটি ভবন রং করার সময় পড়ে গিয়ে আঘাত পান রাজ্জাক।

পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।