মুন্সীগঞ্জে যুবকের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, শনিবার সকালে উপজেলার মালিরপাথর এলাকায় নদীতে ভাসতে দেখে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহতের পরনে ছিল গাঢ় নীল ট্রাউজার। মৃতদেহটি গলে যাওয়ায় ২/৩ আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা মোশারফ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
