২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: র‌্যাবের আরেক কর্মকর্তা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের আরো এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 11:32 AM

Updated : 22 Aug 2022, 07:03 PM

Image
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

গ্রেপ্তার এসআই পূর্ণেন্দু বালা গত এপ্রিলে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে হত্যার সময় র‌্যাব-১১ এ নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন।

৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের লাশ উদ্ধারের দুই দিনের মাথায় ২ মে তিনি ১০ দিনের ছুটিতে গিয়ে আর কাজে যোগ দেননি বলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, “শুক্রবার বিকালে পূর্ণেন্দু বালাকে ফার্মগেইটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।”

সাত খুনের ঘটনায় র‌্যাব কর্মকর্তা পূর্ণেন্দুকে গ্রেপ্তারের বিষয়টি নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনও নিশ্চিত করেছেন।

এদিকে র‌্যাব-১১ এর সিও আনোয়ার লতিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত খুনের ঘটনায় হত্যা মামলা দুটির তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য পূর্ণেন্দু বালাকে আমাদের কাছে চেয়েছেন। এ প্রেক্ষিতে শুক্রবার তাকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সাত খুনের ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা করেন।

এ মামলায় এর আগে র‌্যাব-১১ এর তৎকালীন কমান্ডার তারেক সাঈদ মোহাম্মদসহ বাহিনীটির আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লেফন্যান্ট কমান্ডার এম এম রানা হত্যাকাণ্ডের ঘটনায় ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন।