শ্রীমঙ্গলে রেল লাইন পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে, যার ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে ওই পথে চলাচলকারী কোন একটি ট্রেনের ধাক্কায় এই নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
স্থানীয়রা নিহতের পরিচয় জানাতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, “নিহত নারীর পরনে সাদা শাড়ি ছিল। ট্রেনের ধাক্কায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।”
এসআই নাসির বলেন, “শনিবার সকালে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।”
