খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনার দিঘলিয়া উপজেলায় এক কাঠ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
বুধবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ত ম রোকনুজ্জামান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লক্ষ্মীকান্ত রাতে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
“পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।”
পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করলেও প্রকৃত কারণ জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা রোকনুজ্জমান।
