২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাড়িতে আগুন লাগার পর টেলিভিশন সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 09:56 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নয়নপুর এলাকার মো. সিদ্দিকুর রহমান সরকারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাওনা ফায়ার স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন।

মৃতরা হলেন খাইরুল ইসলাম (৩৫) ও আব্দুস সামাদ (৩৮)।

তারা ‘রিদিশা পোশাক কারখানায়’ কাজ করতেন। গৃহতকর্তা সিদ্দিকুর জানিয়েছেন, নিহতরা তার বাড়িতে ভাড়া থাকতেন।

ফায়ার স্টেশনের ওই কর্মকর্তা বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে সিদ্দিকুরের বাড়িতে আগুন লাগে। এক পর্যায়ে তার ভাড়া দেয়া ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় ওই দুই ভাড়াটে তাদের ঘরে থাকা একটি তার খুলে টেলিভিশন সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্টেশন অফিসার তাশারফ আরো জানান, মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বাড়ির ১০টি ঘর ও মালামাল পুড়ে গেছে।