২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে চরমপন্থী গ্রেপ্তার

রাজবাড়ী পৌর এলাকা থেকে এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 09:52 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

বুধবার দুপুরে গুচ্ছগ্রাম থেকে গ্রেপ্তার আরিফুল ইসলাম শান্ত (২৬) স্থানীয় মো. আব্দুল মালেকের ছেলে।

শান্ত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠন লাল পতাকার রবি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ও সামরিক কমান্ডার বলে জানিয়েছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার এএসআই হিরন কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে পৌর এলাকার গুচ্ছ গ্রামে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে শান্তকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে থানায় ডাকাতি, চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান এএসআই হিরণ।