২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক চাপায় যুবক নিহত

গাজীপুর নগরীতে মঙ্গলবার রাতে ট্রাক চাপায় এক অজ্ঞাত পরিচয় যুবক (২৪) নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 04:00 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কামাল পাশা জানান, রাত ২টার দিকে মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক ওই যুবককে চাপা দিয়ে  পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে যুবকটি মারা যান। তার পরনে সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট ছিল।

লাশ রাতেই উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান কামাল পাশা।