২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর শুরু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 07:00 PM

রোববার বিকেলে উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোর্শদ উল আলম রনি।

তিনি বলেন, “ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।” 

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd/ www.admission.brur.ac.bd পাওয়া যাবে বলেও জানান তিনি।