মিরপুরে গার্মেন্টে অগ্নিকাণ্ড
রাজধানীর মিরপুরে একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে পাইকপাড়ার সালেমউদ্দিন মার্কেটের কাছে ‘কর্ডিয়াল ডিজাইন লিমিটেড’ নামের ওই কারখানায় আগুন লাগে।
কারখানার লাইনম্যান মো. লাভলু জানান, ছয় তলা ওই ভবনের চতুর্থ তলায় কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনে গুদামের মালামাল পুড়ে যায়।
অগ্নিনির্বাপক বাহিনীর ১৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ব্রজেন সরকার জানান।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ছবি: লিটন হায়দার
ফায়ার সার্ভিসের পরিচালক (অপরাশেনস) মো. মাহাবুব জানান, আগুনে কেবল কারখানার গুদামেরই ক্ষতি হয়েছে। নামতে গিয়ে আহত এক শ্রমিককে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
