২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে দেওয়াল চাপা পড়ে নিহত ২

জামালপুর শহরে সীমানা প্রাচীর চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 06:05 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

সোমবার দুপুরে শহরের মুকুন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুকুন্দবাড়ি এলাকার কেন্তা মিয়ার ছেলে হিরু (১০) ও একই এলাকার উজীর উদ্দীনের ছেলে ইয়াসীন (১২)।

জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, মুকুন্দবাড়ি এলাকার গিয়াস উদ্দীনের বাড়ির সীমানা প্রাচীরের পাশে ফাঁকা জায়গায় বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল কয়েকজন স্কুলছাত্রসহ স্থানীয় যুবকরা।

হঠাৎ প্রাচীরটি ধসে পড়ে এর নিচে চাপা পড়ে তিনজন আহত হয়।

পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে হিরু ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইয়াসীনের মৃত্যু হয়।

আহত পলাশকে (১৮) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।