২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাসচাপায় শিশু নিহত

চাঁদপুরের কচুয়া উপজেলায় বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 03:23 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, রোববার সকালে উপজেলার জগতপুর বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিউলি আক্তার (৬) শাহরাস্তি উপজেলার উলাশ্বর গ্রামের আবুল কাশেমের মেয়ে। মায়ের সঙ্গে জগতপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল সে।

ওসি বলেন, “মায়ের সঙ্গে শিউলি জগতপুর বাজারে রাস্তা পার হচ্ছিল। এ সময় চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।”

এ দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসটি আটক করে বলে জানান তিনি।