২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পিকআপ চাপায় পথচারী নিহত

গাজীপুরের টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 02:06 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

টঙ্গী থানার এসআই ভিক্টর ব্যানার্জী জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে এরশাদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেকমত আলী (৫০) স্থানীয় একটি আসবাবপত্রের দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানার বাটাকুরা এলাকায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ভিক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পারাপারের সময় হিকমতকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।