নাটোরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
নাটোর শহরে একটি ঝালাই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে এ বিস্ফোরণে আহতরা হলেন ঝালাই শ্রমিক রাজু মিয়া (২২), আবু বক্কর (২৪) ও কারখানার মালিক বাচ্চু মিয়া (৫৮)।
আশংকাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের হরিসপুর মহল্লায় ঝালাই কারখানার গ্যাস সিরিন্ডার বিস্ফোরণে কারখানার মালিকসহ তিনজন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে হরিশপুর মহল্লার বাচ্চু মিয়ার ঝালাই কারখানার শ্রমিক রাজু মিয়া মাইক্রোবাসের এসির কাজ করছিলেন। এ সময় মাইক্রোবাসের এসির গ্যাসে আগুণ ধরে যায় এবং কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, “রোগীর অবস্থা খারাপ হওয়ায় আমরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠায়েছি।”
নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সাত্তার জানান, “ঘটনার কথা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।”
