২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ওশ্যান সিটির ১০ রেস্তোরাঁকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় চট্টগ্রামে বিপণী বিতান সানমার ওশ্যান সিটির ১০টি খাবারের দোকানকে জরিমানা করা হয়েছে।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 07:10 PM

Updated : 13 Oct 2022, 12:28 PM

সোমবার বিকালে নগরীর সিডিএ অ্যাভিনিউ এলাকার বিপণী বিতানটির ছয়তলায় খাবারের দোকানগুলোতে অভিযান চালিয়ে জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল আলম সুমন ও রাকিব হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রাকিব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও খাবার সংরক্ষণের অপরাধে বিশুদ্ধ খাদ্য আইনে এ জরিমানা করা হয়।

“কয়েকটি খাবারের দোকান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকরভাবে মাংস, দইসহ অন্যান্য খাবার সংরক্ষণও করছিল।”

অভিযানে হোম ফুড, কিংস বার্গার ও এক্সেলেন্ট ফুডকে ১০ হাজার করে; কিচেন, সুপিরিয়র, চিলিয়ান গ্রিন, গুডিস ও মামসিয়ামকে ২০ হাজার এবং ইমপেরিয়াল ও ফুড ক্যাসলকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।