নদীতে ডুবে রাজউক মডেল কলেজ ছাত্রের মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ধনু নদীতে ডুবে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার চামড়াবন্দর এলাকায় মৃত শাহাদাত হোসাইন পারভেজ (১৮) উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের নূর হোসেনের ছেলে।
জেলা শহরে রাত কাটিয়ে তিন বন্ধু একসঙ্গে চামড়াবন্দর হাওর এলাকায় যান। এক সময় গোসল করতে পানিতে নামার পর ডুবে যান শাহাদাত।
শাহাদাত সাঁতার জানতেন না বলে তার বন্ধুরা জানিয়েছেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাখানেকের চেষ্টায় শাহাদাতের মৃতদেহ উদ্ধার করে।
