২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তায় পানি বৃদ্ধি, লালমনিরহাটে নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে লালমনিরহাটের নদী তীরের কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 11:48 AM

Updated : 22 Aug 2022, 08:38 PM

লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, সদর উপজেলা, হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারী উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের অন্তত পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ডুবে গেছে ওইসব গ্রামের রোপা আমন ধানের ক্ষেত।

পানি উন্নয়ন বোর্ডকে উদ্ধৃত করে তিনি জানান, রোববার সকালে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির গতি স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি স্লুইস গেটের সবকটি একসঙ্গে খুলে রাখা হয়েছে।

এদিকে নদী তীর এলাকার লোকজনকে নিরাপদে থাকতে সতর্কতা জারি করেছে প্রশাসন। বন্যা কবলিত পরিবারগুলো বাড়িঘর ছেড়ে পাশ্ববর্তী বাঁধে আশ্রয় নিয়েছে।

পরিস্থিতির দিকে নজর রাখা ও বন্যার্তদের তালিকা করতে সংশ্লিষ্ট ইউএনওদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

তবে রোববার সরকারি ছুটি হওয়ায় সোমবার বর্ন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান তিনি।

</div>  </p>