গাজীপুরে রেললাইনে ট্রাক বিকল, দু’ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
গাজীপুর শহরে একটি রেলক্রসিংয়ে মালবোঝাই ট্রাক বিকল হওয়ায় দু’ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বিচ্ছিন্ন ছিল।
শনিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর ধীরাশ্রম বাইপাস সড়কে এঘটনার পর সাড়ে ৮টার দিকে ট্রাকটি সরিয়ে নেয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মালবাহী ট্রাকটি বিকল হয়ে পড়ে। এসময় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দু’পাশে আটকা পড়ে পাঁচটি ট্রেন।
পরে সাড়ে ৮টার দিকে পুলিশের রেকার এনে বিকল ট্রাকটি সরানো হলে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান তিনি।
