২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবক দন্ডিত

ভোলায় গৃহবধূকে উত্ত্যক্ত করায় এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 09:30 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

শনিবার বিকাল ৩টায় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

দণ্ডিত সুমন চন্দ্র দেবনাথ (২৮) দৌলতখান পৌরসভার ৭নং ওয়ার্ডের নবদ্বীপ চন্দ্র দেবনাথের ছেলে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ২টার দিকে স্থানীয় এক ব্যক্তির ঘরে ঢুকে তার স্ত্রীকে উত্ত্যক্ত করায় প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে।

একই অভিযোগে এর আগে সুমন দুই মাস কারাভোগ করেছিল বলে জানান ইউএনও।