২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু

গোপালগঞ্জ শহরে ভটভটির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 08:26 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

শনিবার বিকালে মান্দারতলায় পাচুড়িয়া খালের উপর সেতুতে এ দুর্ঘটনায় রুবেল মোল্লার (১১) মৃত্যু হয়।

মৃত রুবেল মোল্লা উপজেলার বোড়াশী দক্ষিণপাড়া গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে ও বোড়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুস সোবহান জানান, ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী একটি ভটভটি ধাক্কায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে খালের পানিতে ছিটকে পড়ে।

খবর পেয়ে পুলিশ খালের পানি থেকে মাথা ও রাস্তার পাশ থেকে দেহ উদ্ধার করে।

ওই শিশুকে চাপা দিয়েই গাড়ি চালক ইলিয়াস পালিয়ে যায় বলে জানান এসআই।