২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাতিল-১ ডুবে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ

এম ভি শাতিল-১ লঞ্চ ডুবিতে নিহত ১৬ পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 06:15 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে শনিবার এক অনুষ্ঠানে নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টের এ অর্থ হস্তান্তর করা হয়।

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের সদেস্যদের হাতে এক লাখ পাঁচ হাজার টাকার চেক তুলে দেন।

গত ৩ মে রাঙ্গাবালী থেকে গলাচিপা হয়ে পটুয়াখালী আসার পথে ঝড়ের কবলে পড়ে কলাগাছিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চ এম.ভি শাতিল-১ ডুবে যায়, যাতে ১৬ যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে লাশ দাফনের জন্য দেয়া হয়েছিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাহান খান, চিফ হুইপ আসম ফিরোজ, সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সামসুদ্দোহা খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান সামসুদ্দোহা খন্দকার জানান, এমভি শাতিল-১ লঞ্চ ডুবির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পটুয়াখালী বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক এসএম বদরুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।