স্বামীকে কুপিয়ে স্ত্রী কারাগারে
বরগুনা সদরে স্বামীকে কুপিয়ে আহত করার অভিযোগে এক গৃহবধূকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বরগুনা সদর থানার ওসি শামসুল হক জানান, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তানিয়া তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে তানিয়াকে গ্রেপ্তার করা হয়।
আহত সানাউল্লাহকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, বছরখানেক আগে তানিয়ার সঙ্গে সানাউল্লাহর বিয়ে হয়। তানিয়ার বাবার বাড়ি একই উপজেলার বুড়িরচর ইউনিয়নের শিবের খাল এলাকায়।
