ভাওয়াল মির্জাপুর কলেজে শোক দিবসের আলোচনা
গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন। পরে দোয়া মাহফিলে একাত্তরের ১৫ অগাস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
অধ্যাপক দেওয়ান আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মাহমুদুল হক, পরিচালনা পর্ষদের সদস্য শফিকুল ইসলাম, অধ্যাপক নওজেশ আলী, অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক নুর মোহাম্মদ, অধ্যাপক নিখিল চন্দ্র দাস প্রমুখ।
