পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুকুরে ডুবে স্থানীয় পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে মৃত এরশাদ হোসেন (২৫) উপজেলার কালামপুর গ্রামের মেছের আলীর ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কালিয়াকৈর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম জানান, সাঁতার না জানার কারণে দুপুরে পুকুরে গোসল করতে নেমে ডুবে যান তিনি।
আশপাশের লোকজন উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
